× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:১২ পিএম

কলাবাগান থেকে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:১২ পিএম

পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান, এক রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশের কলাবাগান থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সিপিএসসির একটি আভিযানিক দল আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকার একটি কলাবাগানের ভেতরে সন্দেহজনক একটি লম্বা আকৃতির ব্যাগের সন্ধান পাওয়া যায়। তল্লাশি করে ব্যাগটির ভেতরে দুটি পাইপগান, একটি গুলি ও অস্ত্র তৈরির ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম কারা সেখানে রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, উদ্ধার অস্ত্র ও সরঞ্জামাদি পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!