× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:৪৯ পিএম

মাইক্রোবাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার হাতিয়র বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার ঝামুটপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সাইদুর রহমান (৫০), জাহিদুল ইসলামের ছেলে জুয়েল (২২), এবং শামসুদ্দিন আকন্দের ছেলে জয়মদ্দিন আকন্দ (৫০)।

আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহত সাইদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে ভ্যানচালক জুয়েল জানান, তিনি কালাই থেকে পাঁচজন যাত্রী নিয়ে হাতিয়রের দিকে যাচ্ছিলেন। হাতিয়র বাজারের একটু আগে একটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি মাইক্রোবাসের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও ভ্যানের দুই যাত্রী আহত হন।

এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, আমরা কালাই উপজেলার মাত্রাইয়ে একটি অভিযানে গিয়েছিলাম। সেখান থেকে আরেকটি অভিযানে পাঁচগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে হাতিয়র বাজার এলাকার একটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ভ্যানের সঙ্গে আমাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের ৩ জন যাত্রীসহ আমাদের এক সহকর্মীও আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত তাদের মাইক্রোবাসে করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তাদের স্বজনদের খবর দেওয়া হয়। এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!