× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:১৭ পিএম

একই দিনে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরে একদিনে পৃথক দুই উপজেলায় দুই এসএসসি পরীক্ষার্থী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৯ মার্চ) সকাল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের করিমুল্লাপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ফাতেমা বেগম (১৭) এবং চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের বেসারতপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মুনমুন (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফাতেমা বেগম। এর আগে একই দিন সকাল প্রায় ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মুনমুন।

ফাতেমা বেগম করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং মুনমুন সাতনালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তারা দুজনই আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে আত্মহত্যার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

কোতোয়ালি থানার ওসি নুর নবী এবং চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!