× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:১৩ পিএম

যাত্রীবেশে সিএনজি ছিনতাই, গ্রেপ্তার ৪

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:১৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যাত্রীবেশে চালককে জিম্মি করে হাত-পা বেঁধে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গত ৫ মার্চ রাতে উপজেলার আব্দুল্লাপুর থেকে নিদনপুর যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন বিয়ানীবাজারের রাজল আহমদ (৩৫), জকিগঞ্জের খায়রুল ইসলাম সরোয়ার (২৮) ও সালেহ আহমদ সুলতান (৩৫) এবং চাঁদপুরের মাহমুদ হোসেন জাহিদ (৩৫)। পুলিশ জানিয়েছে, তারা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী দলের সদস্য।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহাদাত হোসেন সামাদ চৌধুরী তার সিএনজি অটোরিকশা নিয়ে আব্দুল্লাপুর গ্যাস পাম্প থেকে বের হওয়ার সময় একজন ছিনতাইকারী যাত্রীবেশে নিদনপুর যাওয়ার জন্য ৫০০ টাকায় গাড়িটি রিজার্ভ করে। কিছুদূর যাওয়ার পর তারা আরও দুই সহযোগীকে ‘দুলাভাই’ ও ‘গ্রামের লোক’ পরিচয় দিয়ে কৌশলে গাড়িতে তোলে।

নিদনপুর রাস্তার মুখে পৌঁছামাত্র ছিনতাইকারীরা চালক শাহাদাতকে ঝাপটে ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে। পরে তাকে লাসাই তলা হাওড়ের একটি ফিশারির পাশে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে একটি গাছের সঙ্গে ফেলে রেখে আনুমানিক ৪ লক্ষ টাকা মূল্যের সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর শাহাদাত দাঁত দিয়ে নিজের মুখের বাঁধন খুলে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী। তারা যাত্রীবেশে গাড়ি ভাড়া করে চালকদের জিম্মি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!