× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৫:১৭ পিএম

সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ, কারাগারে প্রেরণ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকালে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন অনেকে। এসময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

এর আগে, শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে বিচারপতি মানিককে আটকের কথা জানায় বিজিবি। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!