× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৪৯ পিএম

ঈদ উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৪৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ঐ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত টানা ১১ দিন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সি এন্ড এফ কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি শেষে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, ‘টানা ১১ দিন ভারত ও বাংলাদেশের মধ্যে কোন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে ২৮ মার্চ থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।’

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, ‘স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

গত সোমবার (৯ মার্চ) ১১ দিন বন্ধের চিঠি পাওয়ার সত্যতা স্থলবন্দর কর্তৃপক্ষ ও বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) নিশ্চিত করেছে।

বুড়িমারী স্থলবন্দর সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘বুড়িমারী সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার চিঠির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রদান করেছে। ঈদের ছুটিতে সাময়িকভাবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ২৮ মার্চ থেকে বন্দর পুনরায় স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।’

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের উপ কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির কারণে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বন্দর ও কাস্টমস হাউজের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে। তবে ২৮ মার্চ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’

Link copied!