× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:১৬ এএম

চট্টগ্রামে সাইবার আইনে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:১৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী।

বাদীপক্ষের আইনজীবী আরিফ উর রহমান চৌধুরী জানান, আদালত সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এর ২৬(১) ও ২৬(২) ধারায় অভিযোগ গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্ত সাংবাদিকেরা হলেন—দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রতন কান্তি দেবাশীষ।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ মার্চ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন চট্টগ্রাম প্রেসক্লাবে এলে বাদী সাংবাদিক পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে হামলা, ভাঙচুর এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নারী আন্দোলনকারীদের শারীরিক লাঞ্ছনা ও নিপীড়নের অভিযোগ তুলে ধরেন। এ সময় দৈনিক আমার দেশ, কর্ণফুলীসহ কয়েকটি গণমাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে ‘মুখে বৈষম্যবিরোধী, ভেতরে অন্য খেলা’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দেন সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার। মামলার অভিযোগ অনুযায়ী, ওই পোস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত নারী শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে আপত্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। মামলার অন্য আসামিরা ওই পোস্টে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।

মামলার বাদী রিদুয়ান সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আসামিরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। তাদের অনেকে আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে দৈনিক আমার দেশসহ বিভিন্ন পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন। সাংবাদিকতার আড়ালে এসব উদ্দেশ্যমূলক অপপ্রচার বন্ধ করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!