× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:৪৭ পিএম

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সজুদুল হক (৫৮) উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

আহতরা হলেন- পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে আনাস (১২)। আনাস নিহত সজুদুল হকের মেয়ের ছেলে।

স্থানীয়রা জানান, ছোছাউড়া থেকে মোটরসাইকেলযোগে তিনজন পূর্বধলার দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন।

আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!