× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাসাইল ( টাঙ্গাইল ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:৩২ এএম

বাঁচতে চান ক্যানসার আক্রান্ত শিল্পী আক্তার; সহায়তার অনুরোধ

বাসাইল ( টাঙ্গাইল ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:৩২ এএম

ক্যানসার আক্রান্ত শিল্পী আক্তার। ছবি : রূপালী বাংলাদেশ

ক্যানসার আক্রান্ত শিল্পী আক্তার। ছবি : রূপালী বাংলাদেশ

৩৫ বছর বয়সি শিল্পী আক্তার। তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চরম অর্থকষ্টে চিকিৎসাবঞ্চিত দিন কাটাচ্ছেন। ইতোমধ্যেই চিকিৎসার ব্যয় সামলাতে গিয়ে হতদরিদ্র পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। শিল্পী আক্তারকে বাঁচাতে চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও প্রবাসীদের কাছে সাহায্য চেয়েছেন তার পরিবার। শিল্পী আক্তার টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর বিলপাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের মেয়ে।

জানা গেছে, শিল্পী আক্তারের প্রায় ৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের তিন বছর পর হঠাৎ করে তার ব্রেস্টে ব্যথা শুরু হয়। পরে তাকে টাঙ্গাইল শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো হয়। সে সময় তার ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। একপর্যায়ে শিল্পী আক্তার তার স্বামী মুদি দোকানের কর্মচারী ফারুক হোসেনকে নিয়ে বাবার বাড়ি উপজেলার কাঞ্চনপুর বিলপাড়ায় চলে আসেন। এরপর প্রায় এক বছর আগে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে তার ব্রেস্ট অপারেশন করে কেটে ফেলা হয়।

তবে বর্তমানে ঢাকার ক্যানসার হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসা করাতে গিয়ে ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে প্রায় নিঃস্ব হয়ে গেছে এই অসহায় পরিবারটি। ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যানসার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এদিকে সম্প্রতি উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করে ৫০ হাজার টাকা উত্তোলন করেন শিল্পী আক্তার। কিন্তু ‘ভাগ্যের কী পরিহাস’— টাকাগুলো বাসাইল শহরের সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে বাড়িতে নিতে পারেননি। ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় একটি চক্র শিল্পী আক্তারকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।

 

তিনি আরও বলেন, ‘আমি বাঁচতে চাই। কিন্তু বাঁচার জন্য চিকিৎসা জরুরি। এখন চিকিৎসা নেওয়ার মতো আমার পরিবারের টাকা নেই। এ পর্যন্ত ৭ থেকে ৮ লাখ টাকার মতো খরচ হয়েছে। ডাক্তার বলেছেন, এখন চিকিৎসা নিতে আরও ৫ থেকে ৬ লাখ টাকা লাগতে পারে। এত টাকার জোগান দেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই। দেশ ও দেশের বাইরের সব মানবিক ও বিত্তবান মানুষের কাছে আমার অনুরোধ, আপনাদের যাকাতের টাকা থেকে হলেও আমাকে আর্থিক সহায়তা করে আমার চিকিৎসা করাতে সহযোগিতা করবেন।’

স্থানীয় ইউপি সদস্য আশরাফুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু এ বিষয়ে কেউ আমার কাছে আসেনি। তাকে পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব।’

এদিকে দেশের বিত্তবান, মানবিক ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন শিল্পী আক্তারের পরিবার। তাকে আর্থিক সহায়তা পাঠানোর বিকাশ নম্বর— ০১৭৪৫১৮৮৮৩৬। এ ছাড়া ব্যাংক হিসাব নম্বর: ৬০০২০০১০২২২৬৩, সোনালী ব্যাংক, বাসাইল শাখা, টাঙ্গাইল।

Link copied!