চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জাবড়ী কাজীপাড়া এলাকায় তারাবির নামাজ চলাকালীন সময়ে আপত্তিকর অবস্থায় দুই কিশোর-কিশোরীকে আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় ওই কিশোরীর বাবা শিবগঞ্জ থানায় ১০-১২ জনের নামে শ্লীলতাহানির মামলা দায়ের করেছেন।
মামলার বাদী জানান, শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাবড়ী কাজীপাড়া জামে মসজিদে তারাবির নামাজ চলাকালীন সময়ে ওই কিশোরী নামাজ না পড়েই বাইরে বের হন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন মুসল্লী তাকে পিছু নেন এবং পরে গ্রামের একটি গোয়ালঘরে এক কিশোরের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন। স্থানীয়রা ওই কিশোরকে আটক করে বেঁধে রাখেন।
যারা আটক করেছেন তারা স্থানীয় যুবক। তারা জানান, ওই দুই কিশোর-কিশোরীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। আটক করার সময় কিশোরের ফোনে তাদের কিছু আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া যায়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় পরদিন মামলা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পূর্বে বছর খানেক আগেও একই জুটিকে আটক করা হয়েছিল, কিন্তু কোনো সালিশ হয়নি। বর্তমানে কিশোরীর পরিবার আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন হুমকি ও অভিযোগ করছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, মামলার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন