× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৩:৫২ পিএম

রাজনৈতিক কর্মী থেকে রাসিকের প্রশাসক

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৩:৫২ পিএম

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি : সংগৃহীত

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি : সংগৃহীত

রাজশাহীর রাজনৈতিক কর্মী থেকে অবশেষে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেলেন মাহফুজুর রহমান রিটন। অল্প বয়সে তার এই সাফল্য রাজশাহীর সিনিয়র নেতারা তাক লেগে গেছেন। মাহফুজুর রহমান রিটনের প্রশংসায় ভাসছে পুরো রাজশাহী।

দীর্ঘদিনের সংগঠক ও রাজনৈতিক কর্মী থেকে এবার প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগ এর আওতায় সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে কয়েকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান রিটন। একই সঙ্গে দেশের আরও কয়েকটি সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে এখন তার সামনে নতুন প্রশাসনিক দায়িত্ব ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নগরের নাগরিক সেবা, উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি আদেশ অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং আইন অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

রাজশাহীর রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মাহফুজুর রহমান রিটন মূলত সংগঠক হিসেবে পরিচিত। ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে যুবদলের রাজনীতির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ করেন।

দলীয় কর্মসূচি বাস্তবায়ন, কর্মীদের সংগঠিত করা এবং নগর রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি ধীরে ধীরে নগর বিএনপির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। ২০২৫ সালে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে রাজশাহী সিটি কলেজ ছাত্রদল থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। ছাত্রজীবনে কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করেন রিটন।

আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় অবস্থানের কারণে তিনি দ্রুতই নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন। পরবর্তীতে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তৃণমূলভিত্তিক কমিটি গঠন ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করেছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের রাজনীতিতেও সম্পৃক্ত এই তরুন নেতৃত্ব।

ছাত্ররাজনীতি থেকে যুবরাজনীতিতে এসে তিনি মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক নিযুক্ত হওয়ায় মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, মাহফুজুর রহমান রিটনকে সুখী, সমৃদ্ধি ও শান্তির নগরী রাজশাহী সিটি করপোরশেনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রিটন অত্যন্ত স্নেহের। আগামী দিনে রাজশাহী মহানগরী সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে রিটনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই প্রত্যাশা রাখছি। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রতিক্রিয়ায় বলেন, রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ ত্যাগ ও সংগ্রাম রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন বলে উল্লেখ করেন। ১৫ মার্চ রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তিনি রাসিকের প্রশাসক হিসেবে যোগদান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!