× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:৪৭ পিএম

খুলনায় নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:৪৭ পিএম

পাইকগাছা থানা। ছবি : সংগৃহীত

পাইকগাছা থানা। ছবি : সংগৃহীত

খুলনায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরী ও জেলার পৃথক স্থান থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের পুতলাখালী গ্রাম থেকে ভারতী মণ্ডল (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত ভারতী মণ্ডল প্রভাষ মণ্ডলের স্ত্রী এবং পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডলের মা।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ভারতী মণ্ডলের বাড়িতে হানা দিয়ে তাকে জিম্মি করে ঘরের আসবাবপত্র তছনছ ও লুটপাট চালায়। একপর্যায়ে তারা ভারতী মণ্ডলকে গলা কেটে হত্যা করে মরদেহ বাড়ির পুকুরে ফেলে পালিয়ে যায়।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই চিন্ময় মণ্ডল বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত। প্রাথমিকভাবে টাকা ও স্বর্ণালংকার লুটের বিষয়টি জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অন্যদিকে শনিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে জীবন কুণ্ডু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নগরীর লবণচরা থানার রিয়া বাজার এলাকার রবিন কুণ্ডুর ছেলে। জীবন কুণ্ডু নগরীর আক্তার চেম্বারে টেইলার্সের ব্যবসা করতেন। মাঝে মাঝে তিনি বাড়ির পাশাপাশি হোটেলেও অবস্থান করতেন।

খুলনা থানার ওসি মো. কবির হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!