× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:১০ এএম

মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:১০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুরগিবাহী গাড়িতে থাকা ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

রোববার (১৫ মার্চ) রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপ-এর প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড থেকে লেয়ার মুরগি বহনকারী একটি গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠে শাকিল ফারহান মিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেয় প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়, ১২ মার্চ রাত ১০টার দিকে গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি শাকিলের নেতৃত্বে ছিনতাই করা হয়। এ সময় চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ঘটনাস্থলে কোম্পানির সুপারভাইজার আশফাক এগিয়ে গেলে তার মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ছিনতাই হওয়া মুরগিগুলো আর উদ্ধার করা যায়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে ওই ছাত্রদল নেতা। পরে সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!