× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:০৫ পিএম

মহাসড়কে চাঁদাবাজি করলেই ব্যবস্থা : হাইওয়ে ডিআইজি

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:০৫ পিএম

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন ডিআইজি ইমতিয়াজ আহম্মদ। ছবি : রূপালী বাংলাদেশ

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন ডিআইজি ইমতিয়াজ আহম্মদ। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহম্মদ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে তিনি মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি ইমতিয়াজ আহম্মদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, মহাসড়কে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় এবং ডাম্পার ট্রাকসহ বিভিন্ন কারণে সৃষ্ট যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যাত্রী ও পরিবহন চালকদের নিরাপদ এবং স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, মহাসড়কে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!