× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:২৪ পিএম

নিম্নমানের লাচ্ছা সেমাই বানানোর অভিযোগে দুপচাঁচিয়ায় ব্যবসায়ীকে জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তেমাথা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের লাচ্ছা সেমাই উন্নত মানের প্যাকেটে বাজারজাত করার অপরাধে ফরিদ নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী খোলা বাজার থেকে নিম্নমানের সেমাই কিনে তা উন্নতমানের প্যাকেটে ভরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ‘গুডফুড’ নামে বাজারজাত করে রোজা শুরুর পর থেকেই বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন এবং পণ্য জব্দ করেন। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!