× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৪৫ পিএম

ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উম্মে হাবিবা রিজু নামে এক শিক্ষার্থী ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। রিজু নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।

সোমবার (১৬ মার্চ) সকালে নগরীর কেওয়াটখালি ভাড়া বাসায় সকাল ৯টা ২১ মিনিট থেকে ৯টা ৩৪ মিনিটের মধ্যে ছাদ থেকে পড়ার ঘটনা ঘটে। পরে বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনুমানিক দেড় মাস আগে রিজু অস্ত্রোপ্রচারের মাধ্যমে মা হয়েছেন। এরপর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন।

বাসার মালিকের স্ত্রীর সঙ্গে তিনি বলতেন, আমার কিছু ভালো লাগে না।

ঘটনার দিন সিসি ক্যামেরায় দেখা যায়, সকাল ৯টা ২১ মিনিটে রিজু নিজেই সিঁড়ি বেয়ে ছাদে ওঠেন। পরে ৯টা ৩৪ মিনিটে পাশের বাসা থেকে চিৎকারের শব্দ শুনে রিজুর শ্বাশুড়ি দৌড়ে নিচে গিয়ে দেখেন তিনি নিচে পড়ে আছেন।

এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনাটি আত্মহত্যা না ছাদ থেকে পড়ে মৃত্যুর কারণ হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত আরও জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!