× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৩২ পিএম

ব্রহ্মপুত্র নদ থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ইমন (১৮) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে খুরশীদমহল ব্রিজের নিচে নৌ পুলিশ ও পাগলা ও হোসেনপুর থানার যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন হোসেনপুর পৌর শহরের মীরপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ আহমেদের ছেলে। তার ‘সুর্বণা জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান আছে। ইমনের বড় ভাই লিমনও একজন স্বর্ণ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নদীর তীরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। মরদেহের আশেপাশে রক্ত দেখা গেছে এবং নিকটে ইমনের জুতা পড়ে ছিল।

পুলিশের ধারণা, অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা ইমনকে নির্জন স্থানে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

ইমনের মা বলেন, আমার ছেলের কোনো শত্রু নেই। আমাদের পরিবার সবাই ব্যবসায়ী। রাত পর্যন্ত সে দোকানে ছিল। সকালে বাড়িতে না ফেরায় আমরা বিভিন্ন জায়গায় খুঁজছিলাম।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!