ফেনীর সোনাগাজী পৌর সভার ১ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে 'কালা জীবন ভূঞা ফাউন্ডেশন'।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কালা জীবন ভূঞা বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দেড়শ পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
কালা জীবন ভূঞা ফাউন্ডেশনের সভাপতি আবু ছুপিয়ান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাবলু ভূঞা, সহ-সভাপতি ইসমাইল ভূঞা ও হারুনর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আবদুল হাই পলাশ, জহির উদ্দিন পারভেজ ভূঞা, প্রচার সম্পাদক জিয়া ভূঞা, সহ-সাংগঠনিক সম্পাদক মোহসীন ভূঞা ও নোবেল ভূঞাসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা পারুল আক্তার বলেন, প্রতি বছরই কালা জীবন ভূঞা ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়ায়। এবারও উপহার পেয়ে আমরা অনেক খুশি।
এদিকে, মো. মানিক নামের একজন জানান, এই উদ্যোগের ফলে তাদের ঈদের আনন্দ বহুগুণ বেড়ে গেছে। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


