× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:১২ পিএম

৩ হাজার টাকার মোবাইল উদ্ধার করতে ৪ হাজার ঘুষ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:১২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, মাত্র তিন হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ার কথা বলে বদলগাছী থানার এক উপপরিদর্শক তার কাছে চার হাজার টাকা ঘুষ দাবি করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত রোববার (১৫ মার্চ) বদলগাছী থানার উপপরিদর্শক আজিজার রহমানের বিরুদ্ধে এই ঘুষ দাবির অভিযোগ উঠেছে।

বুধবার(১৮ মার্চ) বিষয়টি জানাজানির পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ভুক্তভোগী বিউটি বেগম (৪০) জানান, ‘গত বছর (৭ এপ্রিল) সন্ধা সাতটায় গোড়শাহী গ্রামের নিজ এলাকা থেকে রিয়েলমি সি ৩০ মডেলের একটি অ্যানড্রয়েড মোবাইল হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে থানায় জিডি করি।’

এরপর প্রায় এক বছর কেটে গেলেও মোবাইল ফোন উদ্ধার হয়নি। হঠাৎ গত রবিবার বদলগাছী থানা থেকে এসআই আজিজার নামে একজন ফোন করে থানায় যেতে বলে। আমি থানায় গেলে তিনি আমাকে বলেন, আপনার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত হয়েছে। কিন্তু উদ্ধার করতে ৪ হাজার টাকা লাগবে। আমি শোনার পর হতবাক হয়ে এসআই আজিজারকে বলেছি তিন হাজার টাকার মোবাইল উদ্ধার করতে যদি চার হাজার টাকা দেওয়া লাগে তাহলে আমার নতুন ফোন কেনাই ভালো। এ কথা বলে থানা থেকে চলে আসছি।

ভুক্তভোগী আরও অভিযোগ তুলে বলেন, ‘এক বছরের পুরোনো মোবাইলটির দাম বর্তমান তিন হাজার টাকা। অথচ সেটি উদ্ধার করে দিতে চার হাজার টাকা চাওয়া হয়েছে। হারানো জিনিস ফেরত পেতেও যদি ঘুষ দিতে হয়, তাহলে সাধারণ মানুষ আমরা কোথায় যাব?’

এ বিষয়ে একই গ্রামের সাঈদ আল সাহাফ নামে এক ব্যবসায়ী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মানুষ ন্যায়বিচার ও সাহায্য প্রত্যাশা করে। কিন্তু মোবাইল উদ্ধারের মতো ঘটনায় যদি ঘুষের অভিযোগ ওঠে, তাহলে এ দেশ ভালো হবে কবে? 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক আজিজার রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অস্বীকার করে জানান, ফোন এখনো উদ্ধার করতে পারিনি। অন্য একজন এ কথা বলতেই পারে। আমার কাছে জিডিও নাই, ফোনও নাই। জিডি কার কাছে আছে প্রশ্ন করা হলে তিনি জানান, জিডি করছিল বহু দিন আগে মনে হয়। তিনি আবারও বলেন, আমার কাছে জিডিও নাই, ফোনও নাই।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমানের সাথে কথা হলে তিনি জানান, হারানো ফোন উদ্ধারে এএসআই ও এসআই এদের কারো কোনো সংশ্লিষ্টতা বর্তমানে নেই। আর ঘুষ চাওয়ার তো প্রশ্নই ওঠে না।

তাহলে ভুক্তভোগী বিউটি বেগমকে আপনার অফিসার থানায় ডেকেছে কেন জানতে চাইলে তিনি বলেন, ‘অন্য কোনো কারণে ডাকতে পারে।’

স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!