× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৯:৪৬ পিএম

দিনাজপুরে বাসচাপায় পথচারী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৯:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাতনামা একটি বাসের চাপায় আব্দুল গণি (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলার বারোকোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গণি ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বারোকোনা মোড় এলাকায় আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে ছোট-বড় শতাধিক যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি এবং ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। ফলে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি শাহ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Link copied!