× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১২:০৫ পিএম

গোপালগঞ্জে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১২:০৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী থানার নাশকতার মামলায় মো. নায়েব আলী খান (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নায়েব আলী খান ওই গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে এবং মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বাসস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি তৈরির মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই একই এলাকার মাজড়া মহাসড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো দা, করাত, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। পরের দিন কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

Link copied!