× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০১:৩৭ পিএম

ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০১:৩৭ পিএম

বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : রূপালী বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী তিন মাসের মধ্যে দেশে বিজ্ঞান সম্মত ডিজিটাল হেলথ কার্ড বিতরণ শুরু হবে। এই কার্ডের মাধ্যমে রোগীর জীন তথ্য, বিভিন্ন ডাক্তার দেখানো এবং চিকিৎসার সকল রেকর্ড সংরক্ষিত থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তারকে মুখে কিছু বলার প্রয়োজন হবে না; শুধু কার্ড দেখিয়ে রোগীর সমস্যা বোঝা যাবে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকের ঋণের ১০ হাজার টাকা সমদয় সুদসহ মওকুফ এবং আগামী মাসে কৃষক কার্ড বিতরণের ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণকে ভোট দেওয়ার বিনিময়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। সামাজিক কল্যাণ কার্যক্রমে সহযোগিতা থাকলে দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত এবং উন্নত সমাজ উপহার দেওয়া সম্ভব হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী উপজেলার ২৮২ জন দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদের অনুদান বিতরণ করেন।

Link copied!