× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১০:২৫ পিএম

নেশার টাকার জন্য ৪ বছরের শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১০:২৫ পিএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

“তোরে তো আমি সব সময় খাওয়াই এখন ঈদ উপলক্ষে তুই খাওয়াবি, না হলে খবর আছে।” অপর বন্ধুর উত্তর “আমার কাছে তো টাকা নাই কিভাবে ব্যবস্থা করব?” “একটা পথ আছে তোর চাচাতো বোনের গলায় একটা রূপার চেইন আছে, ওটা বেচে টাকা জোগাড় হবে।”

দুই বন্ধুর এসব শলাপরামর্শে অবশেষে চার বছর বয়সী শিশু মরিয়ম আক্তারকে তুলে নিয়ে যায়। পরে চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিৎকার করায় তাকে গলা টিপে হত্যা করে।

এরপর বাড়ির চুলার ভেতরে মরদের গুম করার চেষ্টা করে। এ ঘটনার পর রাতেই ইয়াসিন (১৫) ও আকাশ (১৬) নামে দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে দুইজনকে ময়মনসিংহ আদালতে হাজির করা হলে সেখানে তারা হত্যার বর্ণনা দিয়ে স্বীকারোক্তি দেয়।

নিহত শিশুর নাম মরিয়ম আক্তার (৪)। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১টা থেকে মরিয়মকে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে পরিবারের লোকজন দিনভর হন্যে হয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। এ অবস্থায় ইফতারের আগমুহূর্তে এক প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের চুলার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশুর সম্পর্কে চাচাতো ভাই সাদ্দাম হোসেনের ছেলে ইয়াসিন ও ফজলুল হকের ছেলে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই দুই কিশোর নেশাগ্রস্ত। দুই পরিবারের লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। নেশার টাকার জন্য এমন কোনো কাজ নেই যা তারা করে না। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ-দরবারও হয়েছে।

ঈদ উপলক্ষে নেশার টাকা জোগাতে মরিয়া হয়ে ওঠে দুই বন্ধু। শেষমেষ শিশুটির গলায় থাকা একটি রূপার চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে।

ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার ইয়াসিনের স্বীকারোক্তিতে জানা যায়, আঠারবাড়ি বাজারের ‘আইহিন জুয়েলার্স’-এ ১২০০ টাকায় রূপার চেইনটি বিক্রি করা হয়। পরে সেখান থেকে চেইন উদ্ধার করা হয়।

এরপর শুক্রবার গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে হাজির করা হলে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!