× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৪:২০ পিএম

১৮ ঘণ্টায় সড়ক ও রেলপথে ঝরল ২৩ প্রাণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৪:২০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দমুখর পরিবেশের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা থেকে রোববার (২২ মার্চ) সকাল ৯টা পর্যন্ত কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, নাটোর, নড়াইল, ঝিনাইদহ ও রাঙামাটিসহ বিভিন্ন জেলায় এসব দুর্ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত ও বেড়ানোর ভিড়ের মধ্যেই একের পর এক দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে। শনিবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস রেললাইনে উঠে পড়লে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত ২৪ জন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কভাবে রেলক্রসিং পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে রেল কর্তৃপক্ষের দাবি, গেটম্যানের সঙ্গে সময়মতো যোগাযোগ না হওয়াও দুর্ঘটনার একটি কারণ হতে পারে।

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন।

সেতু সংস্কারের কারণে ধীরগতিতে চলা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে সড়কে জটলা তৈরি হয়। পরে আরেকটি দ্রুতগতির বাস ওই স্থানে ঢুকে পড়লে বড় দুর্ঘটনাটি ঘটে।

হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চারজন নিহত হন। দ্রুতগতির গাড়িটি অন্য যানকে পাশ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

নাটোরে বিয়ের আগের দিন প্রাণ হারালেন প্রকৌশলী

নাটোরের বড়াইগ্রামে এক সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন, যিনি পরদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। নিজেই গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার প্রাইভেটকার একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিন জেলায় আরও ৩ জনের মৃত্যু

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন, ঝিনাইদহে চলন্ত যান থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং নাটোরে ট্রাকের মাঝখানে চাপা পড়ে আরেকজনের প্রাণহানি ঘটে।

রাঙামাটি ও বান্দরবানে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনা

রাঙামাটির বাঘাইছড়িতে সাজেকগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা দিলে তিন পর্যটক আহত হন। গাড়ির চাকা বিকল হওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

এদিকে বান্দরবানে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!