× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:১৫ পিএম

নানা বাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী দুই শিশু। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রমজান গৌরনদীর ভূরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে এবং মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, পূর্ব ডুমুরিয়া এলাকায় নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল তারা। মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অলক্ষ্যে পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। 

জানা যায়, পরে পরিবারের সদস্যরা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!