× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১১:৪৫ এএম

প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১১:৪৫ এএম

দামুড়হুদা মডেল থানা চুয়াডাঙ্গা। ছবি : রূপালী বাংলাদেশ

দামুড়হুদা মডেল থানা চুয়াডাঙ্গা। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ঢালী একই গ্রামের মাওলা বক্স ঢালীর ছেলে।

নিহতের শ্যালক শাফায়েত সুজন বলেন, শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী তার জমিতে প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় তাদের চাচাতো ভাই হাসনাত, ফজর, কাইজার, কামরুল, বারি, সাইদার, শরীফ ও জাহিদুল বাধা দিয়ে প্রাচীর ভেঙে দেন। 

বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে শহিদুল ইসলামের মাথায় বাঁশের আঘাতে গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, আহত অবস্থায় প্রথমে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিল্পী খাতুন ও আরবী খাতুন নামের আরও দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, পৈতৃক ভিটা-জায়গায় (শরিকানা জমি) প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম ঢালী গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, জমিজমা ও প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর পূর্বে একটি মারামারির মামলা করা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!