× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:৫৭ পিএম

কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, কিশোর নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:৫৭ পিএম

নিহতের স্বজনরা। ছবি: সংগৃহীত

নিহতের স্বজনরা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক কিশোর নিহত এবং উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের হামিদ মেম্বার ও আজিজ সিকদারের বাড়ির মাঝখানে একটি পায়ে হাঁটা কাঁচা রাস্তার ওপর কবরস্থানের জায়গা নিয়ে সিকদার-মন্ডল বংশের লোকজনের সঙ্গে সওদাগর বংশের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সিকদার ও মন্ডল বংশের ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র-রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি নিয়ে সওদাগর বংশের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

সংঘর্ষে গুরুতর আহত হন ওসমান আলী শেখের ছেলে নাঈম ইসলাম (১৭)। তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সওদাগর বংশের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০) আহত হয়েছেন। অপরদিকে সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বর্তমানে নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে।

পরে খবর পেয়ে কালিহাতী থানার ওসিসহ থানা পুলিশ এবং মগড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি জে ও এম তৌফিক আজম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ দাফন সম্পন্ন হওয়ার পর মামলা প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!