চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান।
আজ বুধবার (২৫ মার্চ) নবনিযুক্ত ডিআইজিকে ফুলের অভ্যর্থনা জানান বিদায়ী ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মো. নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ইন্টেলিজেন্স-অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) লোপামুদ্রা মহাজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন