× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৮:৪১ পিএম

রাজশাহীতে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজশাহীর তানোরে অভিনব কৌশলে প্রাইভেটকারে করে ১৪৬ বোতল ফেন্সিডিল পাচারের সময় র‍্যাবের হাতে ৩ জন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-৫।

মাদক পাচারকারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার মনিরুল ইসলাম (২৫) এবং একই উপজেলার গুয়াবাড়ী চাঁনপুর এলাকার জায়েদ হাসান (২২)।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো মোড়ে মুন্ডুমালা-তানোর সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-৫ রাজশাহী (ক্যাম্প)। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, মাদক উদ্ধারের ঘটনায় মাদক আইনে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!