× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৪৮ পিএম

বেনাপোল-পেট্রোপোল জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের বেনাপোল-পেট্রোপোল জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের জিরো পয়েন্টে এ প্যারেড অনুষ্ঠিত হয়। স্বাধীনতার এই গৌরবময় দিনে সীমান্তে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান। এ সময় বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুল হাসানসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ভারতের পক্ষে বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট টি. কে. মান্দাতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান বলেন, ‘স্বাধীনতা দিবসের এই আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার পেশাদার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি সীমান্তে দায়িত্বরত উভয় দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।’

বিজিবি ও বিএসএফের সুসজ্জিত ব্যান্ডের বাদন ও দেশাত্মবোধক সুরে পুরো সময় সীমান্ত এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্যারেড শেষে বিজিবি ও বিএসএফ সদস্যরা একে অপরকে মিষ্টি ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান।

Link copied!