× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:২৭ এএম

দৌলত‌দিয়ায় বাসডু‌বি, তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:২৭ এএম

তৃতীয় দি‌নের মতো উদ্ধার অভিযান শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

তৃতীয় দি‌নের মতো উদ্ধার অভিযান শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে উদ্ধার শুরু করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

তিনি বলেন, তৃতীয় দিনের মতো আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাহিরে কোথাও মরদেহ ভেসে গিয়েছে কি না। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু মরদেহ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। এ জন্য আমরা আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!