× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:৪৬ পিএম

অটোরিকশা চালককে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাতে মানিক মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারের রমজান আলীর ফিশারির পাশে এ ঘটনা ঘটে।

পরে রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মানিক মিয়া ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বাসনা গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এক ভ্যানচালক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ভিটিবাড়ী বাজারের পাশে অটোরিকশা চালক মানিক মিয়াকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার হাত-পা বাঁধা এবং শরীর রক্তাক্ত ছিল।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই ফরহাদ হোসেন বলেন, মানিক মিয়া রাতে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে রাস্তা থেকে ধরে নিয়ে হাত-পা বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় ভ্যানচালকের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা ফেলে রেখে তারা পালিয়ে যায়।

মুক্তাগাছা থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!