× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:৩০ পিএম

আগুন নিয়ন্ত্রণে এলেও রক্ষা পেল না ফায়ার সার্ভিসের গাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে গভীর রাতে দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনাস্থলে উশৃঙ্খল জনতার হামলায় ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করা হয়। এ বিষয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি হোটেলের মালিক মোহাম্মদ মোস্তাকি ঈদের ছুটির পর শুক্রবার সকাল থেকে হোটেল খোলার কথা ছিল। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাতে হোটেলে কেউ থাকেন না। পাশের সেলুনের মালিক আকাশ জানান, হোটেল থেকেই আগুনের সূত্রপাত হয়ে তার দোকানও পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হোটেল ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বাজারের দোকানদার ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং রাত ২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে আগুন লাগে। ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একটি ছোট টিনশেড ঘরের ভেতরে থাকা একটি খাবারের হোটেল ও একটি সেলুন ক্ষতিগ্রস্ত হয়।

তবে আগুন নেভানোর একপর্যায়ে উচ্ছৃঙ্খল জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে ভাঙচুর চালায় এবং সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। এ বিষয়ে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিস একটি মানবিক ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। যেকোনো দুর্ঘটনায় সদস্যরা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ান। তাদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!