× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:২৪ পিএম

সাতক্ষীরায় তেলের দাবিতে সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:২৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাতক্ষীরা জেলার ছয়ঘরিয়াস্থ লস্কর পেট্রোল পাম্পে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার পর এই ঘটনা ঘটে। এতে সাতক্ষীরার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না এমন অভিযোগে মোটরসাইকেল চালক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পাম্পের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ দিয়ে অবরোধ সৃষ্টি করেন। ভুক্তভোগীদের দাবি, পাম্প মালিকরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে বঞ্চিত করে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রি করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত রাতেও কপোতাক্ষ ফিলিং স্টেশনে একই অভিযোগে সড়ক অবরোধ করা হয়েছিল। দফায় দফায় এই অবরোধের ফলে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!