× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৫৮ এএম

টফিতে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৫৮ এএম

টফিতে ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ

বিশ্বকাপ ফুটবল মানেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বের ক্রীড়াপ্রেমীরা এই ফুটবল মহাযজ্ঞ দেখার জন্য চার বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন। সৌভাগ্যবানেরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেলেও বাকি কোটি কোটি মানুষের ভরসা টেলিভিশন কিংবা ডিজিটাল দুনিয়া। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ টিভি পর্দায় দেখা নিয়ে বাংলাদেশে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যেই পাওয়া গেছে এক স্বস্তির খবর।

জানা গেছে, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শক যেকোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। গতকাল বুধবার নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বাংলালিংক। পোস্টে জানানো হয়, বাংলালিংকের সব ইউজার ফ্রিতে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন টফিতে, তবে সে জন্য গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলবে ২০২৬ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!