× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:১১ পিএম

সীতাকুণ্ডে ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জ্বালানি তেলের অপচয় রোধ, অবৈধ মজুদদারি বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভাটিয়ারী ফিলিং স্টেশন নামের একটি পাম্পে তেলের মজুদ সংক্রান্ত সরকারি তথ্যের সঙ্গে বাস্তব মজুদের গড়মিল পাওয়া যায়।

তথ্য গোপন করে তেল মজুদ করার অভিযোগে মোবাইল কোর্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে ফিলিং স্টেশনগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

এ লক্ষ্যে প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন।

প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!