নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আশরাফুল ইসলাম নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম একই উপজেলার বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তবে নিহতের ছোট ভাইয়ের নাম এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন জানান, আশরাফুল ইসলামের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে খবর পাওয়ার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন