× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:১৫ পিএম

আলোচিত ক্লু-লেস হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের বাসন থানার আলোচিত ক্লু-লেস হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সজীব (২৬)। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি অটোরিকশার ব্যাটারি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত মো. ওসমান গনি (৪০) পেশায় অটোরিকশাচালক ছিলেন। ঘটনার দিন রাতে আসামি সজীব অটোরিকশাটি ভাড়া নেন। পরে পূর্বপরিকল্পিতভাবে তিনি গনিকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোবাইল ফোন ও অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সজীব বাড়ি রংপুর জেলায়। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!