× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:২৫ পিএম

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ আটক ২

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৩:২৫ পিএম

বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) দুপুর ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালায়। অভিযানে ৫১ হাজার টাকার জাল নোট এবং দুটি মোবাইল ফোনসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। বাসাটি পলাতক আসামি মো. হাকিম শেখ (৩৬)-এর বলে জানায় র‌্যাব। উদ্ধার করা জাল নোটের মোট পরিমাণ ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় লোকচক্ষুর আড়ালে জাল নোট মজুত রেখে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!