খুলনা নগরীর শিববাড়ি মোড়ে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
অ্যাম্বুলেন্সের চালক জানান, খালি অ্যাম্বুলেন্সটি নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আমি অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আসলেও ভেতরে থাকা অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট হয়ে পুরো গাড়িতে আগুন ধরে যায়।
তিনি বলেন, পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক বলেন, সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫-১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ওভার হিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়িটি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে আগুন লেগে যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন