রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে নির্মাণাধীন মসজিদসহ বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (৩১ মার্চ) পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন এবং গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রাসিক প্রশাসক প্রথমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে নির্মাণাধীন মসজিদ পরিদর্শন করেন। এরপর তিনি বিভিন্ন পশুপাখির খাঁচা, হরিণের আবাসস্থলসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং প্রকৌশলীদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দীন, স্থপতি জহুরুল আনোয়ার অনন্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন