× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:৫২ এএম

দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই ক্লোজড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:৫২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এসআই জহিরুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, থানায় এসে নিজের বিরুদ্ধে মামলা রয়েছে জানতে পেরে কৌশলে পালিয়ে যান এক আসামি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরে অবশ্য কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি আড়াইহাজার থানায় এলে জানতে পারেন, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

এরপর তিনি থানা থেকে বের হয়ে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নামে। পরে মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

তিনি খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন গত রোববার (২৯ মার্চ) ১৩ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় ইসমাইল ৫ নম্বর আসামি।

রূপালী বাংলাদেশ

Link copied!