হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একাধিক টহল দল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
এছাড়া উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন ও রেল যোগাযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকেও সার্বিক সহযোগিতা দিচ্ছে বিজিবি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন