মৌলভীবাজার সদর উপজেলায় ডিজেল, পেট্রোল ও অকটেন অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১ এপ্রিল) সদর উপজেলার আপার কাগাবলা ও আমতৈল ইউনিয়নের কাগাবলা বাজার এবং খুশালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় চারটি দোকানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন