× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:৫৭ পিএম

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার নিয়ন্ত্রণ এবং পূর্ব শত্রুতার জেরে রাসেল গ্রুপ ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুরের শিকার হয়। সাধারণ মানুষ দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।’

এদিকে, একই এলাকায় বারবার এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Link copied!