× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:১৮ পিএম

হাওরাঞ্চলে বিগত সরকারের অনিয়ম রয়েছে : ডেপুটি স্পিকার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘হাওরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিগত সরকারের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে ফসল এবং কৃষকের স্বার্থ ঝুঁকির মুখে পড়েছে। নতুন সরকার মাঠ পর্যায়ে তদারকি চালিয়ে এসব অনিয়মের পুনরাবৃত্তি রোধ করবে।’

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের হাওরাঞ্চল সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ ও সমস্যাগুলো শোনেন এবং ফসল রক্ষায় সরকারের অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘গত ১৫-২৫ বছরে হাওরের নদী ও খাল খনন করা হয়নি। বরং বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ এবং খালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অনেক জায়গায় প্রভাবশালী ব্যক্তি মাছ চাষের জন্য খাল বন্ধ করেছে। এই অনিয়মের কারণে ফসল এবং কৃষকের জীবন-জীবিকা ঝুঁকির মুখে রয়েছে। নতুন বাংলাদেশে আমরা এসব অনিয়মের সমাধান নিশ্চিত করব।’

তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যক্রম সম্পর্কেও মন্তব্য করেন, ‘কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা এবং গাফিলতির কারণে পানি নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের দ্রুত এলাকায় এসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

ডেপুটি স্পিকার আশ্বাস দেন, ফসল এখনো নিরাপদ আছে, তবে আগাম পদক্ষেপ না নিলে ঝুঁকি দেখা দিতে পারে। সরকার, প্রশাসন এবং স্থানীয় জনগণকে একসাথে কাজ করতে হবে। হাওরের কৃষক ও ফসলের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বে রাখা হবে।

স্থানীয় কৃষকরা জানান, ফসল এখনো নিরাপদ আছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ না হলে ভবিষ্যতে ঝুঁকি দেখা দিতে পারে। আমরা চাই সরকার এবং স্থানীয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পাশে থাকুক।

ডেপুটি স্পিকার মাঠ পর্যায়ে নিশ্চিত করেন যে ফসল রক্ষা, বাঁধ মজবুতকরণ এবং হাওরের উন্নয়নমূলক কাজ স্বচ্ছভাবে বাস্তবায়ন হবে এবং কৃষকদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বে রাখা হবে।

Link copied!