মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত শাহিন মিয়া সদর উপজেলার ৩ নম্বর কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ও রায়পুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা প্রায় ১১টা থেকে শাহিন মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শাহিন মিয়ার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন