× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:৫১ এএম

৩৪ দিনে শাহ আমানতে ২৩৯ ফ্লাইট বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:৫১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত ৩৪ দিনে এই বিমানবন্দর থেকে ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ১ ও ২ এপ্রিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতির কারণে নতুন করে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্য রুটের ৩টি আগমন ও ৪টি প্রস্থানসহ মোট ৭টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইনস বাতিল করেছে ৪টি ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়া শারজাহ রুটের ৪টি এবং সালাম এয়ার ২টি ফ্লাইট বাতিল করেছে।

তবে ফ্লাইট বাতিলের মাঝেও গত দুই দিনে মধ্যপ্রাচ্য রুটে বিভিন্ন এয়ারলাইনসের ১৪টি আগমন ও ১৩টি প্রস্থান ফ্লাইট সীমিত আকারে চালু ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলে এখনো অচলাবস্থা বিরাজ করছে।

ফ্লাইট শিডিউল ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!