× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৩০ পিএম

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত পণ্য ও ট্রাকের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা বলে জানিয়েছে বাহিনীটি। শুক্রবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ৩১ বিজিবির অধীন বরুয়াকোনা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

টহল দলটি সীমান্ত মেইন পিলার ১১৮১/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রিজ এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি মিনি ট্রাককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা চোরাকারবারীরা দ্রুত ট্রাক ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ২১০ কেজি জিরা, ১ হাজার ২৬৪ কেজি ফুচকা এবং ১ হাজার পিস পন্ডস পাউডার। এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, জব্দকৃত ট্রাকসহ মালামালের সিজার মূল্য প্রায় ৩০ লাখ টাকার বেশি। নিয়ম অনুযায়ী এসব পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!