× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৪২ পিএম

রামেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছেন বড়রাও

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শিশুটির মৃত্যু হয়। এ সময়ের মধ্যে আরও ১২ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানান রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে বর্তমানে মোট ১৩০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ জন শিশু ছাড়পত্র পেয়েছে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৩৫২ জন শিশু।

হাসপাতালের তথ্যমতে, গত চার দিনে হাম উপসর্গে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড ও আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপসর্গ নিয়ে এখন শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক রোগীরাও ভর্তি হচ্ছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, শিশুদের পাশাপাশি বড়রাও হাম উপসর্গে আক্রান্ত হচ্ছে। আমরা কয়েকদিন ধরেই এক-দুইজন প্রাপ্তবয়স্ক রোগী পাচ্ছি। বর্তমানে কতজন প্রাপ্তবয়স্ক ভর্তি হয়েছেন, তা নিয়ে তথ্য সংগ্রহ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, হাম শনাক্তের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগায় আপাতত সব রোগীকেই ‘সাসপেক্টেড’ হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারণ রাজশাহীতে দ্রুত পরীক্ষার সুযোগ সীমিত। তাই নিশ্চিতভাবে কতজন হামে আক্রান্ত বা কতজন মারা গেছে, তা এখনই বলা যাচ্ছে না।

রূপালী বাংলাদেশ

Link copied!